1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বিএনপি একটি অবৈধ দল-এমপি লিপি (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার পড়েছে

শাফায়েত নাজমুল,কিশোরগঞ্জ থেকেঃ

বিএনপি একটি অবৈধ দল। যে দলের জন্মই ক্যান্টনমেন্টের ভেতরে। যার জন্ম অন্ধকারে, যার কোন মা-বাপ নেই, যে দল ক্ষমতায় আসলেই খাম্বা আর হাওয়া ভবন হয়। তারা দলের নিজেদের ভাগ্য উন্নয়ন করে। তারা দেশের মানুষের কথা চিন্তা করে না।

সেই দলটি আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। আর পাকিস্থানের প্রেতাত্বা তাদের ঘারে ভর করছে। তারা সারা দেশে জননেত্রীর যে উন্নয়ন তার বাধাগ্রস্থ করছে। দেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। নতুন করে জ্বালাও পোড়াও শুরু করছে। সারা দেশে অগ্নি সংযোগ করে নৈরাজ্য সৃস্টি করতে চাইছে। তাই এখনি আমাদের সকলের দল মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তাদের প্রতিহত করতে হবে।

শনিবার (১১ জানুয়ারী) দুপুরে জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বি.এন.পি. ও তাদের দোসরদের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য এবং অপপ্রচারের প্রতিবাদে আওয়ামী লীগের দেশব্যাপী কেন্দ্রিয় সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন।

তিনি আন্দোলনের নামে সারা দেশে বিএনপি-জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আরিফুল জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক,জহিরুল ইসলাম নূরু মিয়া ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপনসহ কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে কামরুল হাসান বাদল, মো. মোখলেছুর রহমান, এমদাদ হোসেন মইনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে এমপি সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সামনে ও শান্তি সমাবেশ করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো