1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

“বিজয়ী”র উদ্যোগে পুরান বাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ফ্রি “পিৎজা প্রশিক্ষন প্রদান

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীকে ফ্রিতে পিৎজা এর বেসিক প্রশিক্ষন করানো হয়।

বৃহস্পতিবার (৫ই অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন।

বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

“বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য উম্মে হানী।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার স্যার , ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি।

বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি।

তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। নারীদের শিক্ষা, প্রশিক্ষন, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য সামিয়া রহমান,মিতু আক্তার, প্রেয়শি রায়, জান্নাত আক্তার লিলি,তাসলিমা মুক্তার, ঋতু আক্তার, সামিয়া খান, বৃষ্টি আক্তার সুমাইয়া ইসলাম স্বর্না,আসমা আক্তার,আখি আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো