1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯) এর আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, সোনারখেওর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশে আসা বিপুল পরিমাণ ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক করা হয়েছে।

১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ ও ১৭ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ০৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুইদিনে মোট ২২ টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লক্ষ টাকা।

আরো জানা যায়, ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ এবং ১৫০০ কেজি ভারতীয় চিনি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ২৪ হাজার ৫শত টাকা।
এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন- সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো