1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই

  • প্রকাশের সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৭৫ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :-

আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ড যুগলের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা। বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নীনা। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও ভিভের পক্ষে প্রথম স্ত্রীকে ছেড়ে আসা সম্ভব ছিল না।নীনাও জোর করে বিয়ে করতে চাননি প্রেমিককে।সে সম্পর্কের সাক্ষী হয়ে আছেন তাদের একমাত্র কন্যা মাসাবা।

যদিও এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী নীনা।সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়েছে।তবে কোনো কিছুর তোয়াক্কা না করে মেয়েকে একাই বড় করেছেন নীনা গুপ্তা।ইতোমধ্যে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন নীনার মেয়ে মাসাবা।তবে সিঙ্গেল মাদারের মেয়ে হিসেবে বড় হতে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে।তিনিও কি মায়ের মতো বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিতে চান?মাসাবার উত্তর-সে সাহস তার নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাসাবা জানান,আমাকে সবসময় শুনতে হয়েছে,আমি অতিরিক্ত আধুনিক।আমার মাকেও অনেক কথা শুনতে হয়েছে।তবে আধুনিকতার তকমা নেতিবাচকভাবেই লেগেছিল আমাদের গায়ে।কিন্তু মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই।

উল্লেখ্য,পেশায় পোশাক শিল্পী মাসাবা অভিনয় জগতে পা রাখেন ২০২০সালে।নেটফ্লিক্সে‘মাসাবা মাসাবা’ওয়েব সিরিজে নিজের চরিত্রেই অভিনয় করেন তিনি।তার জীবনের ওঠাপড়া,মায়ের সঙ্গে সম্পর্ক-এ সব নিয়েই তৈরি হয় সিরিজের গল্প।ছিলেন নীনা গুপ্তাও।হাতেখড়িতেই দর্শকের প্রশংসা পেয়েছিলেন মাসাবা।এবার তাকে দেখা যাবে ‘মডার্ন লাভ মুম্বাই’ওয়েব সিরিজে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো