1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বিয়ে ভেঙে গেল এক তরুণীর ধর্ষণের শিকার হয়ে। অনলাইনডেস্ক:নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম:এরপ্রতিষ্ঠাতা:মোঃমোশারফহোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার পড়েছে

বিয়ে ভেঙে গেল এক তরুণীর ধর্ষণের শিকার হয়ে।

বিয়ের দিন প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী।ফলে ভেঙে গেছে তার বিয়ে।ঘটনাটি ঘটে দিনাজপুরের পার্বতীপুরে।
ধর্ষণের শিকার ওই তরুণীর মা বাদী হয়ে রোববার(১৯সেপ্টেম্বর)দুপুরে পার্বতীপুর মডেল থানায় আব্দুর রহমান বাবুলের(৪৫)বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত বাবলুকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম জানান,শনিবার রাতে ওই তরুণীর বিয়ে হওয়া কথা ছিল।কিন্তু সকালে প্রতিবেশী বাবলু রান্না করে দেওয়ার কথা বলে তার বাড়িতে ওই তরুণীকে ডেকে নেন।পরে তাকে ধর্ষণ করেন।
তরুণীর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান বাবলু।পরে মেয়ের বিয়ে কথা চিন্তা করে তার পরিবার বিষয়টি গোপন রাখে।কিন্তু বিষয়টি জানাজানি হলে ছেলে পক্ষের লোকজন বিয়ে ভেঙে দেয়।
পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর জানান,অভিযোগের তদন্ত চলছে।ধর্ষণের শিকার ওই তরুণীকে দিনাজপুর এমঃআব্দুর রহিম মেডিকেল কলেজর ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হয়েছে।

বিডি//নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম,এরপ্রকাশিত/প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট,কপিরাইট-আইনে,পূর্বানুমতিছাড়া ব্যবহারকরা যাবেনা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো