1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

ভৈরবে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন

  • প্রকাশের সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম আমেনা বেগম (৩৮)। তিন সন্তানের জননী। স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। অভিযুক্ত নাম মো. কাল্লু মিয়া (৩৫) ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। সে পেশায় ভাঙ্গারী ব্যবসায়ী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৫টার দিকে শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর একই বাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করতেন। স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। তার তিনজন ছেলে সন্তান রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আপন বড় বোন আমেনা বেগমের সাথে ছোট ভাই কাল্লু মিয়ার সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বোনকে মারধরের এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করে। এসময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী পর্যন্ত যাওয়া মাত্র পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে তার লাশ রাত আনুমানিক আটটার দিকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বড় বোনকে তার ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে সে মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো