1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে নানা আয়োজনে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব থেকেঃ

কেক কাটা, র‍্যালি, পুষ্পস্তবক ও আলোচনা সভাসহ নানা আয়োজনে ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজসহ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া ভৈরব থানা, হাইওয়ে থানা, রেলওয়ে থানা, মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক শেষে একটি র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শুরুর পূর্বে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আঃ আলীম শিকদার,নমিডিয়াকর্মীসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো