1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে পানি শোধনাগার উদ্ভোধন করেন বিসিবির সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ভূপৃষ্টস্থ পানি শোধনাগারের উদ্ভোধন করেছেন বিসিবির সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে নাজমুল হাসান পৌর পার্কের ভিতরে স্থাপিত ১৮০ ঘন মিটার ক্ষমতা সম্পূন্ন ভূপৃষ্টস্থ পানি শোধনাগারের উদ্ভোধন করেছেন।

এছাড়া ভৈরব পৌরসভার তত্ত্বাবধানে থাকা সিসি ক্যামেরার উদ্ভোধন এবং ক্ষুদ্রঋণ কর্মসুচির আওতায় ২৬ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণও করেন সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

জানা যায়, ৯ কোটি ১৪ হাজার টাকা ব্যায়ে নাজমুল হাসান পাপন পার্কের ভিতরে নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ভূপৃষ্টস্থ পানি শোধনাগারের স্থাপন করা হয়েছে। ভৈরব বাজারের ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতারে নিরাপত্তার সার্থে গুরুত্বপুর্ণ স্থানগুলোতে ৬৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এ ছাড়াও নারীদের সাবলম্ভী করতে ৫৯ জন দুস্থ নারীদের মাঝে ২৬ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পরে দলীয় কার্যালয়ে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন স্থানীয় সাংসদ। এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতির সাবেক এপিএস লুৎফর রহমান ফুলু ও মোল্লা শাখাওয়াত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্ছুু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, আতিক আহমেদ সৌরভ,পৌর প্যানেল মেয়রসহ প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো