1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

ভৈরবে বর্ণাঢ্য আনন্দ আয়োজনে নিরাপদ সড়ক চাই এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়েছে

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে বর্ণাঢ্য আনন্দ আয়োজনে নিরাপদ সড়ক চাই এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সংগ্রাম, সাফল‍্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা।

এ উপলক্ষে দুপুর বারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা,কেক কাটা,সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারবর্গের মাঝে মাতৃ ছাগল বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির শুভ উদ্বোধন করে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব থানার অফিসার ইনচার্জ ও নিসচার উপদেষ্টা, মোঃ সফিকুল ইসলাম, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও নিসচার উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেন্টু, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, বিশিষ্ট লেখক ও নিসচার সাবেক সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ, ভৈরব পরিবহন ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানে নিসচার ভৈরব শাখার সদস্যরা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা আলোচনায় কেক কাটায় অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন এদেশের জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই নিসচা নামের এ সংগঠনটি দীর্ঘ ৩০ বছর যাবৎ সড়ককে নিরাপদ করা, সড়কের শৃংখলা ফেরানো, চালক প্রশিক্ষণ, সহ নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তা আজ ১৭ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের হৃদয়ে স্পন্দন হিসেবে জায়গা করে নিয়েছে।

ভৈরবে এ সংগঠনটি নানাবিধ কার্যক্রমের মাধ‍্যমে জাতীয় পর্যায়ে সম্মাননাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নিসচার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী উসমান গনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো