1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে যুবলীগের সম্মেলনে হামলা ভাংচুরের অভিযোগে পৌর যুবলীগ সাধারণ সম্পাদককে বহিষ্কার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী যুবলীগের সম্মেলনে ভাংচুর ও হামলার অভিযোগে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলামিন সৈকতকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (১ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভৈরব উপজেলা শাখার দলীয় প্যাডে লিখিতভাবে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলামিন সৈকতকে বহিষ্কার করা হয়।

বহিস্কার আদেশের প্রেস বিজ্ঞপ্তি আজ দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেন ও স্থানীয় মানুষের মাঝে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
লিখিত বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম (অলি),যুগ্ম আহবায়ক অরুল আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ ও পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলন চলাকালীন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলামিন সৈকতের নেতৃত্বে একদল সন্ত্রাস বাহিনী সম্মেলনে হামলা ভাংচুর চালায়। এছাড়াও কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করেন।

সম্মেলনে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেয়ায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও উপস্থিতিতে আলমিন সৈকতকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এবিষয়ে অভিযুক্ত সদ্য বহিষ্কার হওয়া পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলামিন সৈকতের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির এ বহিষ্কার আদেশ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কতটুকু কার্যকর হবে তা নিয়েও দলীয় ও স্থানীয় মানুষের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো