1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে হতদরিদ্র পরিবারের মাঝে বিসিবি সভাপতির ঈদসামগ্রী বিতরণ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে বিসিবি সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত তহবিল থেকে তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদীর ফুটবল খেলার মাঠে হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী হিসেবে প্রত্যেককে চাল, ডাল, চিড়া, চিনি ও সয়াবিন তেলসহ একটি করে প্যাকেট দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে হতদরিদ্রের মাঝে ঈদসামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ-৬, ভৈরব কুলিয়ারচর আসনের সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এসময় বিশেষ অতিথি ছিলেন বিসিবি সভাপতির সহধর্মীনি ও বেক্সিমকোর পরিচালক রোকসানা হাসান, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের একান্ত সচিব ও এমপির প্রতিনিধি মোল্লা সাখাওয়াত, ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাক্কি বিল্লাহ, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাহারিয়া প্রমুখ।
এসময় উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গ-সংগঠের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো