1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

মহাদেবপুরে ব্যবসায়ীকে হত্যা! ২ জন আটক!!

  • প্রকাশের সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে মামুনুর রশীদ ওরফে মামুন (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে এক লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। থানা পুলিশ অভিযান চালিয়ে অতিদ্রুত সময়ে ২ হত্যাকারিকে আটক করেছে। নিহত মামুনুর রশীদ নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে এবং আটক দুজনের মধ্যে একজন ট্রাকের চালক নওগাঁ সদর উপজেলার জবার মোড় এলাকার সুমন (২৮) ও অপরজন তার সহকারি সজিব হোসেন (১৯)।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয় ও মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন কংক্রিটের খুঁটি তৈরি করে বিক্রি করতেন। শনিবার বিকেলে মামুন তার এলাকার একটি ট্রাক ভাড়া করে খুটি নিয়ে বিক্রির জন্য চাঁপাইনবাবগঞ্জে যান। কাজ শেষে তিনি ওই ট্রাকে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। গভীর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলফোনে কল দিলে সেটি বন্ধ পান। পরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে মামুন নামের ওই ব্যবসায়ীর নিখোঁজের অভিযোগ আসায় পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুন যে ট্রাক ভাড়া নিয়েছিলেন তার চালক ও সহকারিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মামুনকে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তাদের দেয়া তথ্যমতে নওগাঁ- রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার ভীমপুর ফয়েজ উদ্দিন কোল্ড ষ্টোরেজের অদূরে সড়কের পাশের খাল থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, ব্যবসায়ী মামুনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো