1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মালয়েশিয়ান তরুণী প্রেমের টানে কিশোরগঞ্জের নিকলীতে

  • প্রকাশের সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

প্রেমের টানে মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে এসেছেন লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) নামে এক তরুণী। জেলার নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জোবানের (২৬) সঙ্গে সাত মাসের প্রেমের সম্পর্কের পর নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন লায়লা।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গণমাধ্যমসহ তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে বারোটায় জোবান গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের পরিণয় ঘটে।

জোবান বলেন, লায়লা স্টুডেন্ট এখনও লেখাপড়া করছে। আমাদের সাত মাসের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে বিয়ে করবে আমাকে। তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসি।

শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। ইতোমধ্যে লায়লার বোন মালয়েশিয়ায় চলে গিয়েছে। আগামী ২১ অক্টোবর আমরাও মালয়েশিয়া চলে যাব।

দামপাড়া গ্রামের নাঈম মিয়া বলেন, তাদের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। দেশে ফিরে এসে হাওড়ে মোটরসাইকেল দিয়ে দুজনের ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করেছে।

দামপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ বলেন, জোবান মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে লায়লার সঙ্গে পরিচয় সূত্রে প্রেমে রূপ নেয়। লায়লা তার পরিবারের সদস্যদের নিয়ে আদনান রকির বাড়িতে আসেন। শুক্রবার (৬ অক্টোবর) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে।

দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রেম ও বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো