1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

রায়পুরা উপজেলা যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়েছে

হারুনূর রশিদ,রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশের চলমান বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ নৈরাজ্য সহিংস রাজনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে রায়পুরা উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। বিকেলে বিক্ষোভ মিছিলটি নীলকুঠি বাজারের বিভিন্ন রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক পদক্ষিণ করে সড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক ইফতিখার উদ্দিন খা নিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, সাংগঠনিক সম্পাদক রফিক ভূইয়া ও কাজল আহমেদ রাজু, সহ সম্পাদক আরমান মোল্লা, যুবলীগের উপ প্রচার সম্পাদক মো জাহাঙ্গীর মিয়া, উপজেলা আ,লীগের উপ প্রচার সম্পাদক ডা আসাদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জর এলাহী, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ভূইয়া, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক উমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি আল আমিন হোসেন মির্জাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোন্না ভেন্ডার, আওয়ামীলীগ নেতা নীলকুঠি বাজার পরিচালনা কমিটির সম্পাদক জামাল উদ্দিন ভূইয়া প্রমূখ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লায়লা কানিজ লাকী বলেন, দেশরত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠছে। আগামী নির্বাচন নস্যাৎ করতে বিএনপি জামায়াত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন একত্রিত হয়ে কাজ করলে তারা পালাবার পথ পাবে না। জনগন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে উন্মুখ হয়ে আছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো