1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রকৌশলী মো শহিদুল ইসলামের মতবিনিময় (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার পড়েছে

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নরসিংদী-৫ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (জাপার) মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।

শনিবার (১ জুলাই) দুপুরে প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মো মোছলেহ উদ্দিন বাচ্চু, মো মোস্তফা খাঁন, সহ-সভাপতি এস এম শরীফ, সাধারণ সম্পাদক মো রফিকুল হক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি মো মাহবুবুল আলম লিটন, সদস্য সালেহ আহমদ পলাশ, মো বায়েজ উদ্দিন, তুহিন ভূইয়া, জহির উদ্দিন নাসিম, শফিকুল ইসলাম, বীনা আক্তার, প্রণয় ভৌমিক, মামুন মিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন হবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে দলের মনোনয়ন চাইব। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি রায়পুরাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো