1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বগুড়া সিটি করপোরেশন ছাড়াও নতুন ৫টি উপজেলা গঠন করেছে সরকার সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ

লালমনিরহাটের আম গাছের ডাল ভেঙে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় শনিবার, ২১ মে, ২০২২
  • ২২০ বার পড়েছে
News
আদিতমারি প্রতিনিধি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আম গাছ থেকে পড়ে আবু তাহের লিখন(১৪)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুজন আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার(২০মে)রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে বাড়ির পাশে উপজেলার পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামের একটি আম গাছে আম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে আহত হয় লিখন।সে ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,বাড়ির পাশের একটি আম গাছে উঠে আম পাড়ছিল আবু তাহের লিখুনসহ তিনবন্ধু।হঠাৎ একটি ডাল ভেঙ্গে লিখন ও হাবিবুরসহ আরেক বন্ধু মাটিতে পড়ে গিয়ে আহত হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাতে আবু তাহের লিখন মারা যায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো