1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

শত বছরের পুরোনো ‘বাজিতপুর সার্কেল অফিস’ পরিদর্শন করেছেন পুলিশ সুপার, কিশোরগঞ্জ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের শত বছরের পুরোনো ‘বাজিতপুর সার্কেল অফিস’ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার শত বছরের পুরোনো বাজিতপুর সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাজিতপুর সার্কেল অফিসের অফিসার- ফোর্সের সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বাজিতপুর সার্কেল অফিসের আধুনিকায়ন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

পরিদর্শনকালে বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর থানার অফিসার- ইনর্চাজ মোঃ মোর্শেদ জামান (বিপিএম), নিকলী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, বাজিতপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রুকনুজ্জামান, বাজিতপুর শহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ গত ৩০ মে যোগদান করেন। তিনি যোগদানের পর পুলিশ সুপারমোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এবং নিকলী থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলার তথা কিশোরগঞ্জ-৫ আসন (বাজিতপুর-নিকলী)’র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য বাজিতপুর সার্কেলাধীন বাজিতপুর এবং নিকলী থানার অফিসার ও ফোর্সগণকে ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলশি সুপার, কিশোরগঞ্জ এর নেতৃত্বে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো