1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

শিবপুরে সামাজিক সুরক্ষা সুবিধাভোগী ও সূধীজনের সাথে মতবিনিময় করেনঃ এমপি মোহন

  • প্রকাশের সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পড়েছে

শেখ মানিক :

নরসিংদী-৩, শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে সকল প্রতিবন্ধি, বিধবা ও বয়স্কসহ অসংখ্যক ভাতা প্রদান করছে সরকার। শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে। দেশের উন্নয়নের কথা ভাবে। অতীতে কোনো সরকার প্রতিবন্ধীদের কথা ভাবেন নাই, গর্ভধারণ নারীদের নিয়ে চিন্তা করেন নাই, গরীবদুঃখী শিশুদের পুষ্টির কথা ভাবেন নাই, অবহেলিত বয়স্ক বৃদ্ধ-বাবা মায়েদের কথা ভাবেন নাই, তাঁরা কিভাবে জীবন যাপন করেন। কোন সরকার দুস্থ রোগীদের চিকিৎসার কথা ভাবেন নাই,ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন করেছে শেখ হাসিনার সরকার।

তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং রাষ্ট্রিয় ক্ষমতায় আবারো শেখ হাসিনাকে বসাতে হবে। অন্য কোন সরকার ক্ষমতায় আসলে সকল প্রকার ভাতা বাতিল করবে। যদি আরো সুবিধা পেতে চান তাহলে নৌকায় ভোট দিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।

শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন মাঠে বুধবার সকাল সাড়ে ১০ টার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজুল হক শামীম মোল্লার সভাপতিত্বে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগী ও সূধী জনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য দুলালপুর ইউনিয়নে ভাতাভোগী প্রায় ৩হাজার ৩শ জন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো