1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সংসদ নির্বাচন উপলক্ষে ভৈরব পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভৈরব পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ডিসেম্বর) রাতে শহরের লক্ষ্মীপুর ছাহেবআলী এতিমখানা মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টু।

৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহিদ হোসেন আকিম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: সোনা মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মো: বশির মোল্লা, আওয়ামী লীগ নেতা মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা লায়েছ মিয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন বীরু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কবির আহমেদ, পৌর যুবলীগের সহ সভাপতি সাইদুর রহমান জুয়েল, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জনি, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক নূর আহম্মদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থ, আওয়ামী লীগ নেতা মগল মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী কানিজ ফাতেমা নীলা, মোমেনা বেগম প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামনে নির্বাচন বিএনপি মাঠে নেই এমনটা ভাবলে চলবেনা। আমাদের মাঠে থাকতে হবে। নৌকার জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। তাই নৌকাকে বিজয়ী করতে হবে। কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টুর নেতৃত্বে ৬নং ওয়ার্ডের নেতাকর্মীরা মাঠে থেকে বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন ভাইকে নৌকা মার্কায় বিজয়ী করবো।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো