1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য প্রস্তুত হউনঃ শরীফুল আলম (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২২৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম বলেছেন, সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য প্রস্তুত হউন, এই সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। কাজেই তত্ত্বাবধারক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। এই দাবী এখন দেশের ৯০ ভাগ মানুষের দাবী।

শনিবার (১ জুলাই) বিকেলে কুলিয়াচর উপজেলা বিএনপি কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শরীফুল আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গর্ববোধ করেন উন্নয়নের রোডম্যাপ নিয়ে। তিনি বলেন রেমিট্যান্স বাড়ছে। অথচ বাংলাদেশে আজ একটি শিশু জন্মাচ্ছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেই দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ একদফা আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো