1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

সাদুল্যাপুরে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক ও যুবলীগ নেতা আহত

  • প্রকাশের সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৪৩ বার পড়েছে

News

★ দৈনিক তোকদার নিউজ এর প্রতিনিধি:মোঃজাহিদ হাসান জীবন।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন ও নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহারিয়ার ইসলাম রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।

গত বৃহস্পতি বার রাতে হামলায় গুরুতর আহত দুই ভাইকে ভর্তি করানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক)।এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের চিহ্নিত এবং আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে।আহত সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন দৈনিক আজকালের খবর পত্রিকার সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি ও শাহারিয়ার ইসলাম রাসেল এবারের ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে নলডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে হেরে যান।তারা ওই ইউনিয়নের উত্তর প্রতাপ গ্রামের মৃতঃএবং সাবেক নলডাঙ্গা ইউপির চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, নিজেদের কাজকর্ম সেরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই ভাই একই সঙ্গে নলডাঙ্গা রেলষ্টেশন এলাকা থেকে পায়ে হেঁটে বাড়ীতে ফিরছিলেন।সামান্য কিছুদূর যাওয়ার পরই পথিমধ্যে সন্ত্রাসীরা তাদের উপর অর্তকিত হামলা চালায়।সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন ও যুবলীগ নেতা শাহারিয়ার ইসলাম রাসেল শরীরের একাধিক স্থান থেকে রক্ত ঝড়তে থাকে।এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে(রমেক)নিয়ে গিয়ে ভর্তি করান। তবে আশপাশের লোকজন ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সাদুল্যাপুর থানার পুুলিশ পরিদর্শক(তদন্ত)মশিউর রহমান জানান,সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।সন্ত্রাসীদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের টিম মাঠে কাজ করছে।এনিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো