1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সিলেটে পুলিশের বিরুদ্ধে ধাওয়া করে গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা‌কে হত্যার অ‌ভি‌যোগ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পড়েছে

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ার পর গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা দিলু আহমদ জিলুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (৩১অক্টোবর) সকালে লালাবাজারের শাহ সিকন্দর সড়কে এই ঘটনা ঘটে। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে লালাবাজার যায় গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু।

এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জিলু। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে বলে জানান তিনি।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে।

জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেলা যুবদল নেতা লিটন আহমদ বলেন, ১০টি মোটরসাইকেলের বহরে একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল লালাবাজারে অবস্থান করছিলেন জিলু।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হয় জিলু। এ ঘটনায় জিলুর সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলুসহ দু’জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে জিলু মারা গেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছিলো। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে জিলু মারা যায়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো