1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ চৌধুরী’র ঈদ শুভেচ্ছা বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

  • প্রকাশের সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) কানাইঘাট ফাউন্ডেশন কাতার (KFQ) এই আয়োজন করে।

ফাউন্ডেশনের সভাপতি আবুল হাসনাত জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবায়ের আহমেদ চৌধুরী। সহ-সভাপতি সুলতান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, সমাজ ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন সালাম আহমেদ, শাহজাহান আহমেদ, আব্দুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। মরহুমের শিক্ষা, সমাজসেবা ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়। শেষে মরহুমের রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো