1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৯।

  • প্রকাশের সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৯ বার পড়েছে
News:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১,

সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৯।


ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এম‌ভি অভিযান-১০ নামক ল‌ঞ্চে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর পুলিশ, ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে এসব মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলমান আছে। আগুনে দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৭৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিন তলা বিশিষ্ট লঞ্চটি পাঁচ শতাধিক যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে যায়। রাত তিনটার দিকে ঝালকাঠির গাবখানের কাছাকাছি সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে যায়। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় নদীর তীরে লঞ্চটি ভেড়ানো হয়। আগুন লাগার পরই প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন যাত্রীদের অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রলার নিয়ে লঞ্চের আগুন নেভানোর চেষ্টা করেন।



উপরের লেখাটি মূল খবরের একটি সারাংশ যা tokdernews.com থেকে প্রদত্ত। মূল খবরের লেখক বা tokdernews.com এই সারাংশের সঠিকতার দায় বহন করে না।



বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদার, নিউজ.কম,এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট,কপিরাইট,আইনে,পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো