1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৫২ বার পড়েছে
News
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা প্রমূখ। পরে সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর 
বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র এই বিশেষ ১০ উদ্যোগ এবং স্থানীয়ভাবে তা বাস্তবায়নে চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহিৃত করার পাশাপাশি অধিকতরউন্নয়নে কার্যকরী পদক্ষেপ ও সুপারিশ প্রণয়নের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, প্রেসক্লাবের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো