1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

স্বৈরাচারী সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে গণতন্ত্র আজ নির্বাসিতঃ ড. কামাল (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

গণফোরামের ১০১ সদস্যের নতুন কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠনের ঘোষণা করেছে দলটি।

ড. কামাল হোসেনকে সভাপতি ও ডাঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের নতুন কমিটি আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, গত ১২ মার্চ অনুষ্ঠিত গণফোরামের বিশেষ কাউন্সিলের মাধ্যমে কামাল হোসেন সভাপতি নির্বাচিত হন।

পরে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করে গঠনতন্ত্র অনুযায়ী ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা করেন। গত ৬ সেপ্টেম্বর কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন আরও বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থা আজ ধ্বংসপ্রাপ্ত ও প্রশ্নবিদ্ধ। অধিকাংশ দলের আপত্তি সত্ত্বেও ইসি ১৫০ আসনে ইভিএমে ভোটের প্রস্তুতি নিচ্ছে, তা এক ভয়ঙ্কর অশনি সংকেত।

তিনি বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। গণতন্ত্র আজ নির্বাসিত, স্বৈরাচারী সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের কারণে দেশে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে।

গণফোরামের সভাপতি বলেন, দেশের অর্থনৈতির আজ চরম দুরবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভে’ঙে পড়েছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনও অসম্ভব হয়ে পড়েছে।

ড. কা’মাল বলেন, রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশের টাকা দু’র্নী’তি হয়ে পাচার হচ্ছে। সরকারের একটি অঙ্গ রোগে আ’ক্রা’ন্ত হয়েছে। সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁ’চাতে হবে।তিনি বলেন, দেশকে বাঁ’চানোর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে একটি সত্যিকারের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো