1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হাওরে পর্যটন বিকাশে অষ্টগ্রামে ‘শিল্প উন্নয়ন বিষয়ক’ সভা অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওরে পর্যটন বিকাশে ভাটির রাণী অষ্টগ্রাম উপজেলায় “শিল্প উন্নয়ন বিষয়ক” সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ
প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ফারুক), ব্যবসায়ী সাইফুদ্দিন লিচুসহ সাংবাদিক ও পেশাজীবিগণ।

সভায় বক্তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্রামাগার তৈরি করা, রাত্রি যাপনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, যাত্রী পরিবহনে ভাড়া নির্ধারণ করা সহ বিভিন্ন বিষয়ে দাবি রাখেন এবং এইসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো