1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হোসেনপুরে আশ্রয়ন প্রকল্পে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন এমপি লিপি (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ বার পড়েছে

শাফায়েত নাজমুল,কিশোরগঞ্জ থেকেঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর জিনারী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পে শীতার্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হোসেনপুর উপজেলার চর জিনারী গ্রামের আশ্রয়ন প্রকল্পে শীতার্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।

এ সময় হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রম্ননু, সহকারি কমিশনার (ভূমি ) নাশিতাতুল ইসলাম, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, ইসতিয়াক হোসেন ইজ্জল, জিনারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. সময় আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান নয়নসহ আওয়ামীলীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরে এমপি লিপি হোনেসনপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি উপস্থিত সকল নেতা-কর্মীদের সবসময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

 

 

 

 

 

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো