1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হোসেনপুরে বৃষ্টির পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব

  • প্রকাশের সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধিঃ

কথায় আছে,’মাছে ভাতে বাঙালি’। মাছ ও বাঙালি একইসুত্রে গাঁথা৷ কিশোরগঞ্জের হোসেনপুরে টানা দুদিনের বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ। পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব। বর্শি,বিভিন্ন ধরনের জাল,বানা, পলো,চাঁই সহ নানা ধরনের ফাঁদ ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেসহ নানা পেশার মানুষ।

জানা যায়,গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃস্টিতে পুকুর, মাঠ ঘাট সবই তলিয়ে যায়। এতে করে চাষকৃত পুকুরের মাছ চারদিকের পানিতে ছড়িয়ে পড়ে। এসব মাছ ধরে ব্যস্ত সময় পার করছে স্থানীয়রা।

গত রবিবার ও সোমবার এ উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের শতশত মানুষ মাছ শিকারে ব্যস্ত৷ কেউ জাল পেতে বসে আছেন, আবার কেউ বর্শি ফেলে বসে আছেন। এসব বর্শি ও জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, তেলাপিয়া সহ নানান জাতের দেশীয় মাছ।

উপজেলার ঢেকিয়া,ধূলজুরী,বর্শিকুড়া,দপুমদী,দরিয়াবাদ,
গোবিন্দপুর,নিরাহারগাতী, বিলচাতল,জামাইল গ্রামে গিয়ে দেখা যায় চাষকৃত ফিশারীর পাশ্ববর্তী ধানক্ষেত ও বিলে মানুষ মাছ শিকারে ব্যস্ত। ধূলজুরী গ্রামের কাঠমিস্ত্রী খোকন মিয়া জানান, তিনি এ পর্যন্ত দুদিনে নিজের খাবারের জন্য রেখেও প্রায় তিন হাজার টাকার মাছ বিক্রি করেছেন৷ বর্শিকুড়া গ্রামের দুলাল মিয়া জানান- প্রায় বিশ হাজার টাকার মাছ মেরেছে। দ,পুমদী গ্রামে টিটু মিয়া বলেন – জাহী জাল দিয়ে এই বৃষ্টিতে প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরেছে।

ডাহরা গ্রামেন সঞ্জিত চন্দ্র শীল জানান, তিনি বছরে মাঝে মাঝে জাল ফেলে মাছ ধরেন। তবে এবারের মাছ ধরার চিত্র ভিন্ন।জাল ফেললেই বড় বড় মাছ ও মাছের পোনা উঠছে। বিলচাতল গ্রামের কয়েকজন জানান, এ বছরের মতো পানি গত ৩০ বছরেও হয়নি৷ ওই এলাকার একেক জন প্রায় এক মন দুই মন মাছ শিকার করেছেন।

এদিকে, বিভিন্ন এলাকায় সস্তা দামে মাছ বিক্রি করতেও দেখা গেছে অনেককে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো