1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

৬ বছরের কারাদণ্ড জরিমানা ৮ লাখ কলেজছাত্রীকে অশ্লীল ছবি পাঠানোর জন্য

  • প্রকাশের সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ২২৬ বার পড়েছে
News রাজশাহী প্রতিনিধিঃ-


হোয়াটসঅ্যাপে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানোর মামলায় বগুড়ার তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দু’টি ধারায় তিনজনকে এই দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম আলিফ।সবার বাড়ি বগুড়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়।এরপর মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়।

এ ছাড়া পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে।হোয়াটসঅ্যাপে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানোর মামলায় বগুড়ার তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দু’টি ধারায় তিনজনকে এই দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম আলিফ।সবার বাড়ি বগুড়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়।এরপর মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়। এ ছাড়া পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে।তিনি বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হলেও পরে পুলিশের তদন্তে তিনজনের সম্পৃক্ততা বেরিয়ে আসে। তাই পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর আদালতে বিচার শুরু হয়।আদালত বাদী ও ভিকটিমসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করলেন।রায়ে একটি ধারায় তিন আসামির প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন। অন্য আরেক ধারায় প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করেছেন। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো