1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবের সন্তান ইতালি আওয়ামীলীগের সদস্য মোবারক হোসাইন দলের জন্য কাজ করতে ইচ্ছুক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ বার পড়েছে

এম আর রুবেল:

ভাগ্য পরিবর্তন করতে বিগত ২০০০ সাল থেকে ইতালিতে বসবাস করছেন ভৈরবের কৃতি সন্তান মোবারক হোসাইন।
তিনি নিজের শ্রম ও মেধা দিয়ে একজন শ্রমিক থেকে ধীরে ধীরে সমাজে আজ প্রতিষ্ঠিত। সবার মন জয় করায় তার সুনাম ছড়িয়ে পড়েছে দেশ ও বিদেশের মাটিতে। নিজের পরিশ্রম ও সততায় তিনি এখন ইতালিতে একাধিক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। তার সেইসব প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে কয়েক শত বাংলাদেশী কর্মী।
মোবারক হোসাইন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নে শম্ভুপুর গ্রামের রফিকুল ইসলাম জজ মিয়ার পুত্র । তিনি ভৈরব বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও শিবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বর্তমানে ইতালী আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে ইতালি আওয়ামীলীগের সম্মানিত সদস্য হিসেবে মোবারক হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ভৈরবের এই কৃতি সন্তান মোবারক হোসাইন ইতালিতে আসার পর থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। দলকে সংগঠিত করার জন্যও কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তাছাড়াও তিনি একজন রাজনৈতিক এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

তার পিতা ইতালির রোম মহানগর পশ্চিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কিশোরগঞ্জ জেলা সমিতি রোমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মোবারক হোসাইন ইতালির গরিঝিয়া, মনফালকনে শাখা বাংলাদেশ সমিতির সভাপতি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন

এছাড়াও তিনি ইতালির সুনামধর্ন জাহাজ নির্মান ঠিকাদারি প্রতিষ্ঠান আনাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মনফালকনে বসবাসরত প্রবাসী বাঙালিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন এবং রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ মসজিদ স্কুলে সহযোগিতা করে আসছেন। মোবারক হোসাইন ইতালির আসার আগে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ থেকে বি.কম পাস করেন সেই থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ইতালি আওয়ামী লীগের সভাপতি মো. মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃতে ইতালি আওয়ামীলীগকে উজ্জীবিত করতে একজন সেবক হিসেবে কাজ করবেন বলে তিনি অভিমত প্রকাশ করেন।

তিনি বলেন, আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এবং আওয়ামী লীগের গরিঝিয়া মনফালকোন শাখাকে ঐক্যবদ্ধ করে আগামীতে ইতালি আওয়ামী লীগের নেতৃত্বকে শক্তিশালী করতে চাই। তাছাড়া শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। আর এটা আমাদের দিয়ে সম্ভব হচ্ছে।কারণ আমরা রেমিট্যান্স যুদ্ধা, আমাদের অর্থের বিনিময়ে দেশ চলে। তিনি দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশীদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো