1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ লাখো নেতাকর্মীর মিলন মেলায় বিজয়ের বার্তা

  • প্রকাশের সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির তারুণ্যের রোডমার্চের সমাপনী সমাবেশে রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়।

রোডমার্চ শেষে কিশোরগঞ্জের জনসভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল-তিনি যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, তাহলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের অধীনে আসতে হবে। বিএনপি থেকে উত্তর দেওয়ার আগেই অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করে বলেছেন-তার জীবনে গণতন্ত্রের জন্য কোনো শর্ত নেই। কোনো শর্ত খালেদা জিয়ার নামের সঙ্গে যায় না এবং আমরাও তা মানি না।

এ সময় বক্তারা আরো বলেন, আজকের এই রোডমার্চ লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের আনন্দগন উপস্থিতি বিজয়ের বার্তা বহন করছে।

রোডমার্চ শেষে সমাপনী সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আরও বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, সাবেক এমপি লায়লা বেগম, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।

জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ কর্মসূচিটি রোববার সকাল ৯টায় জেলার ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে শুরু হয়। পাঁচটি স্থানে পথসভা করে সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে এসে পৌঁছায়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো