1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ফিলিস্তিনির উপর ইজরায়েলি হামলার প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২২৬ বার পড়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

গাঁজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে আগ্রাসী ইজরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নিরপরাধ শিশু,নারী সহ নাগরিকদের মৃত্যুর প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ আছর বাঙ্গালপাড়ার সর্বস্তরের মুসলিম জনতা এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঙ্গালপাড়া বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়-ইজরায়েল- ফিলিস্তিন যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ আজ । ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামাসের এ হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাঁজা উপত্যকায় ইসরাইলের অবিরাম বিমান হামলায় প্রতিদিন ঝরছে প্রাণ, নির্বিকারে হত্যা করা হচ্ছে গাজার নিরপরাধ শিশু- নারীসহ নাগরিকদের।

১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ফলে মানবিক সংকট গুরুতর আকার ধারণ করেছে। সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিভিন্ন স্কুল ও শিবিরে আশ্রয় নেওয়া এসব শরণার্থী পানি ছাড়াও চরম খাদ্য সংকটের মুখে রয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে চিকিৎসা সামগ্রির অভাব।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো