1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মিঠামইনে বর্নাঢ্য আয়োজনে যুব দিবস পালিত

  • প্রকাশের সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিঠামইন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরশাদ মিয়া।

‘স্মার্ট যুব সম্মৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়ার নেতৃত্বে যুব নারী-পুরুষ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি বনার্ঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে, উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এসময়, মিঠামইন উপজেলায় যুব প্রশিক্ষণ নিয়ে সফল হওয়া যুব উদ্যোগতা আকলিমা আক্তার ও হাবিবুর রহমান তাদের স্বাবলম্বিতার গল্প শোনান। এছাড়াও, ৩০ জন যুব মহিলাদের সপ্তাহ ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপ্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরশাদ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সমীর কুমার বৈঞ্চব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই,আ,ম মামুন মজুমদার, সাংবাদিক রতন কর বিজয় প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো