1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরব পৌর বিএনপির আহবায়ক-সদস্য সচিবসহ ৫ নেতাকে সিলেট থেকে গ্রেফতার

  • প্রকাশের সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব বিএনপির ৫ নেতাকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (৫ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জিন্দাবাজারের একটি বাসা থেকে পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত নেতারা হলেন-ভৈরব পৌর বিএনপির আহবায়ক হাজী মো. শাহিন, সদস্য সচিব ভিপি মো. মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল-মামুন।

সিলেটের একটি বাসা থেকে বিএনপির পাচঁ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন ভৈরব সার্কেলর সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

উল্লেখ্য, ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ রবিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন। তবে রবিবার দুপুর পর্যন্ত সড়কে দেখা যায়নি অবরোধ ও হরতালকারী নেতাকর্মীদেরকে।

অপরদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ করেছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখান ঘোষণা করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হরতালের মধ্যেও ভৈরবে সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ছিলো। দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিক্স, অটোসহ ছোট বড় ব্যক্তিগত যানবাহন চালাচল করতে দেখা গেছে সড়কে।

এছাড়া ভৈরবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভৈরবে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো