1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মিঠামইনে সন্ত্রাস ও মাদকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী কর্মকান্ড, নৈতিকতার অবক্ষয় ও বিপথ গামিতারোধে যুবদের ভূমিকা বিষয়ক দিন ব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

‘যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করে। এতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী কর্মকান্ড, নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

পরে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ন্যাশনাল সার্ভিস প্রকল্প (এনএসপি)’ ও ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সনদপত্র ও সেলাই প্রশিক্ষণের সম্মানি বিতরণ করেন, প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

হাওরাঞ্চলে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, সম্মৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজের ভাগ্যের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চাকুরী পিছে না দৌড়ে ফ্রীল্যান্সিংসহ উদ্যোগতা হতে হবে। বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ নিলে, বেতন-ভাতা বাড়ার সাথে বাড়বে দেশের সম্মান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সমীর কুমার বৈঞ্চব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান শরীফ কামাল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই.আ.ম মামুন মজুমদার প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো