1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরব থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম’র যোগদান

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ভৈরব থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম যোগদান করেছেন।

সোমবার (১৪ নভেম্বর) তিনি নতুন কর্মস্থল কিশোরগঞ্জ জেলার বন্দর নগরী ভৈরব থানায় যোগদান করেন। সোমবার রাতেই বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের কাছ থেকে থানার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে থানা সূত্রে জানা যায়।

নবযোগদানকৃত অফিসার ইনচার্জ টাঙ্গাইলের দেওহাট্রা পুলিশ ফাঁড়ি থেকে পদায়ন হয়েছেন ভৈরব থানায়। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানায় কর্মরত ছিলেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানা এলাকায়।

তিনি এক ছেলে ও এক মেয়ের জনক । ১৯৯৪ সালে তিনি পুলিশের চাকরীতে যোগদান করেছেন বলে জানা গেছে । ২৯ বছরের কর্মজীবনে তিনি দেশের একাধিক থানায় কর্মরত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন ওসি মো.শফিকুল ইসলাম ভৈরবের আইনশৃংখলা দমনে এলাকাবাসীসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।

বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলমের হঠাৎ বদলির ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, তার বদলী নিয়মিত ঘটনা। পুলিশের চাকরী করলে বদলী হতে হবে এটাই স্বাভাবিক কথা। বর্তমানে মোহাম্মদ মাকছুদুল আলমকে কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো