1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের ৬ টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন পেলেন বর্তমান ৪ এমপিসহ ২ নতুন মুখ

  • প্রকাশের সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন ও বয়সে নবীন প্রার্থীদের ওপর আস্থা রাখছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করতে যতটা সম্ভব পুরনো মুখ বদলে নতুন মুখ আনার কৌশল নিয়েছেন বলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন।

স্থানীয় জনগণও বিষয়টিকে ভালোভাবে নেয় না। এ ছাড়া নতুন যেসব প্রার্থীকে মনোনয়ন বোর্ড বেছে নিয়েছে তারা সবাই জনপ্রিয় বলে জরিপ প্রতিবেদনে উঠে এসেছে।

যদিও কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ২ টিতে পরিবর্তন করা হয়েছে । পুরাতন ৪ জন প্রার্থীই বর্তমান এমপি ও সাবেক তিন রাষ্ট্রপতির সন্তান। এছাড়াও পারিবারিক ভাবেই আওয়ামীলীগের ঐতিহ্যই বহন করছে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সৈয়দা জাকিয়া নুর লিপি এমপি, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আব্দুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-
করিমগঞ্জ) নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন- অষ্টগ্রাম) মোঃ রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (নিকলী- বাজিতপুর) মো. আফজাল হোসেন এমপি,কিশোরগঞ্জ-৬ (ভৈরব- কুলিয়ারচর) আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।

আজ রবিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলার জন্য গণভবনে দলীয় প্রধান ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডেকেছিলেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো