1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো এর আহবায়ক কমিটি গঠন : কামরুল- আহবায়ক, সেবুল- সদস্য সচিব

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৩৮ বার পড়েছে

কানাডার টরোন্টোতে কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এডভোকেট কামরুল ইসলামকে আহবায়ক ও আশরাফুজ্জামান সেবুলকে সদস্য সচিব করা হয়েছে। কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো-এর কমিটি গঠন উপলক্ষে গতকাল ২৭শে মে সোমবার বিকাল ৬টায় স্থানীয় রেড হট রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটির প্রবীণ মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেইন চতুলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সাতবাঁক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন মনই মেম্বার।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি আ ন ম ইউসুফ। উক্ত সভায় টরোন্টোতে বসবাসরত কানাইঘাট উপজেলার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।

সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক এডভোকেট কামরুল ইসলাম, সদস্য সচিব আশরাফুজ্জামান সেবুল, যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন নাহিদ, হাফিজ জয়নাল আবেদীন, সিদ্দীক আহমদ খান, ইফতেখার শাওন, কামরুল ইসলাম সুমন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো