1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো’র আহবায়ক কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

  • প্রকাশের সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়েছে

বিশেষ প্রতিনিধি :: কানাডার টরোন্টোতে কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এডভোকেট কামরুল ইসলামকে আহবায়ক, শরীফ উদ্দীন নাহিদ, হাফিজ জয়নাল আবেদীন, সিদ্দীক আহমদ খান, ইফতেখার শাওন, কামরুল ইসলাম সুমনকে যুগ্ম আহবায়ক ও আশরাফুজ্জামান সেবুলকে সদস্য সচিব করা হয়েছে। গত ২৭ মে স্থানীয় রেড হট রেষ্টুরেন্ট মিলনায়তনে এক সভায় কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো’র উক্ত কমিটি গঠন করা হয়।

কমিউনিটির প্রবীণ মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাটের বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন মনই। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি আ ন ম ইউসুফ। উক্ত সভায় টরোন্টোতে বসবাসরত কানাইঘাট উপজেলার শতাধিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

এদিকে কানাডার টরোন্টোতে কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো’র আহবায়ক কমিটি গঠন হওয়ায় উক্ত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলতাফ হুসাইন, বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলী, কানাইঘাটের সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামিম, সাতবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন মনই, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম প্রমূখ।

উল্লেখ্য- কানাডার টরোন্টোতে কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো’র আহবায়ক কমিটি ইতিমধ্যে কানাডার টরোন্টোতে অবস্থানরত কানাইঘাটের সকল প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী সহ প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো