1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হুছামুদ্দীন চৌধুরী’র প্রতি লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন বাসীর পক্ষে এম তমিজ উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সংসদে লক্ষ শ্রমিকের পক্ষে কথা বলায় সিলেট- ০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর প্রতি কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন বাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান এম তমিজ উদ্দিন।
মহান জাতীয় সংসদের অধিবশনে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লক্ষ লক্ষ শ্রমিকের কর্মস্থল দীর্ঘদিন থেকে বন্ধ করে রাখা লোভাছড়া পাথর কোয়ারী খোলে দেওয়া এবং লোভাছড়া দু’পারে স্তুপ আকারে রাখা জব্দকৃত পাথর সহ কানাইঘাটের বড় বড় সমস্যা নিয়ে কথা বলেন সিলেট- ০৫, আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
পাথর কোয়ারী বন্ধ হওয়াতে লক্ষ লক্ষ শ্রমিক পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে অসম্ভব কষ্টে দিনযাপন করছে। পাশাপাশি হাজার হাজার ব্যবসায়ীদের মূলধন দুধারে স্তুপ আকারে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পাথর জব্দ করে রাখা হয়। কয়েক দফা নিলামে ও এর সুরাহা হয়নি। একারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু আজ অবধি এর সমাধান হয়নি। এদিকে পাথর কোয়ারী দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কোয়ারী এলাকায় অনেক পাথর জমে আছে যার কারণে নদী ভরাট হচ্ছে। ফল স্বরুপ বর্ষা মৌসুমে দ্রুত নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘন ঘন ব্যাপক বন্যা হয়।

এসব জনগুরুত্বপূর্ণ অসুবিধা সমূহ নোট করে মাননীয় সংসদ সদস্য এগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরায় লক্ষীপ্রসাদ ইউনিয়ন বাসীর পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম তমিজ উদ্দিন সাংসদ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউনিয়ন বাসীর পক্ষে তিনি মনে করেন মাননীয় সাংসদের নেতৃত্বে পাথর কোয়ারী, জব্দকৃত পাথর সহ কানাইঘাট উপজেলার সকল সমস্যা অতিদ্রুত সমাধান করা সম্ভব হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো