1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের শফিকুল হক চৌধুরী এতিমখানায় পুনরায় দাফন হবে হারিছ চৌধুরীর মরদেহ

  • প্রকাশের সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাটে নিজের প্রতিষ্ঠিত এতিমখানায় বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক, সাবেক প্রতিমন্ত্রী সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর মরদেহ পুনরায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীসহ তাঁর আত্মীয়-স্বজনদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত হারিছ চৌধুরীর বাবা শফিকুল হক চৌধুরীর নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে হারিছ চৌধুরীর মরদেহ পুনরায় দাফন করা হবে। সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর চলতি মাসেই পুনরায় দাফন সম্পন্ন হবে জানিয়েছেন হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নানাভাবে অবিচারসহ হয়রানীর শিকার হয়েছি। আমার বাবা মারা যাওয়ার পরও সে সময় সরকারকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি। উল্টো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তার মৃত্যুর বিষয়টি অমিমাংসিত থেকে যায়। আইনি লড়াইয়ের মাধ্যমে বাবার লাশ সনাক্ত করে তার ইচ্ছা অনুযায়ী কানাইঘাটে দাফন করতে পারবো। যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানান, উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসনকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেভাবে মুক্তিযোদ্ধার সম্মাননায় বীরমুক্তিযোদ্ধা মরহুম হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা হবে। তার পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে কবরের জায়গার স্থান চিহ্নিত করা হয়েছে।

দাফনের জায়গার স্থান নির্ধারণের সময় হারিছ চৌধুরীর আত্মীয়-স্বজন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো