1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন অদ্য- ৬ জানুয়ারি স্থানীয় ভবানীগঞ্জ বাজার অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং সাতবাঁক ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: খায়রুজ্জামান ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য, সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না,

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ, সহ-সভাপতি আবু ত্যায়িব শামিম, সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা সালমান আহমদ, উপদেষ্টা মাওলানা মামুন রশিদ মামুন, আবু জাফর শিপলু, যুবনেতা জসিম উদ্দিন প্রমুখ।

বদরুল ইসলামকে সভাপতি ও হারুন রশীদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

রহিম উদ্দিনকে সভাপতি ও ইকবাল হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নির্মাণ শ্রমিক কানাইঘাট উপজেলা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো