অনলাইন ডেস্ক :: কানাইঘাট আইনজীবী ফোরাম, সিলেটের কাউন্সিল ও সাধারণ সভা গত (১০ ডিসেম্বর) বুধবার রাতে সিলেট শহরের একটি হোটেলে অভিজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল আইনজীবীগণের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তি দুই বছর (২০২৬ ও ২০২৭) সালের জন্য নতুন কমিটিতে এডভোকেট এখলাসুর রহমান’কে সভাপতি, এডভোকেট আব্দুস সাত্তার’কে সাধারণ সম্পাদক, এডভোকেট মাহবুব হুসাইন অর্থ সম্পাদক ও এডভোকেট এম এ হাফিজ’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় নতুন নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, সাবেক কমিটি ও সিনিয়র আইনজীবীগণের সাথে পরামর্শক্রমে পরবর্তীতে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।