1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ সহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮২ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট থানা পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেসরিলিজে জানানো হয় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত দেড় টায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ নূর হোসেন, সোহাগ চৌধুরী, শৈলেশ চন্দ্র দাস ও দূর্গা কুমার দেব সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ নয়াগ্রাম হতে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদকে গ্রেফতার করা হয়।

রাওয়ান আহমদ কানাইঘাট সদর ইউনিয়নের চট্রিগ্রামের মাসুক আহমদের পুত্র। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এরপূর্বে (১৭ডিসেম্বর) বুধবার দিবাগত রাতে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের ইব্রাহিম আলীর পুত্র ইকবাল আহমদকে তার নিজ বাড়ি থেকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে।

এরপূর্বের দিন উপজেলা যুবলীগ নেতা সুফিয়ান আহমদ নামের আরেকজনকে কানাইঘাট উপজেলার স্থানীয় সড়কের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এদিকে দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২’র অংশ হিসেবে কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এতে নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে ভেড়াচ্ছেন। পুলিশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে প্রতিদিন অভিযান চালাচ্ছে। 

থানার ওসি আমিনুল ইসলাম জানান ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত মামলার আসামী সহ অপরাধিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২, অভিযান চলছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো