অনলাইন নিউজ :: জাতীয় রোবোটিক্স প্রতিযোগিতায় ব্রোঞ্জ বাংলাদেশ এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের কাতারে আরেকটি উজ্জ্বল নাম আব্দুর রাহমান লাহী। সিলেট জেলার কানাইঘাট উপজেলার এই মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের WYSII (World Youth STEM Invention Innovation Robotics Competition)-এ নিজের প্রতিভা ও উদ্ভাবনী সক্ষমতার স্বাক্ষর রেখেছেন।
Robotics & Drone Category-তে আধুনিক চিন্তাধারা ও নিজস্ব ইউনিক আইডিয়া উপস্থাপনের মাধ্যমে তিনি জাতীয় রাউন্ডে অর্জন করেন ব্রোঞ্জ মেডেল। ঢাকার Dhaka South East University-তে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়, যার আয়োজক ছিল BYSIS Authorities।
আব্দুর রহমান লাহী Saraker Bazar High School থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন এবং বর্তমানে ক্লাস ১২-তে অধ্যয়নরত। প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী দল LAHI ROBOTICS & INTELLIGENCE SYSTEM-এর টিম লিডার হিসেবে তিনি রোবোটিক্স ও ইন্টেলিজেন্ট সিস্টেম নিয়ে নিয়মিত গবেষণা ও কাজ করে যাচ্ছেন।
জাতীয় সাফল্যের ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রাউন্ডে আব্দুর রহমান লাহী ও তার টিম বাংলাদেশের পতাকা তুলে ধরবেন বিশ্বমঞ্চে ।
এই সাফল্য একজন শিক্ষার্থীর পদক জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি প্রমাণ করে যে গ্রাম কিংবা সীমিত সুযোগ থেকেও আন্তর্জাতিক মানের উদ্ভাবক তৈরি হতে পারে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের উৎসাহ-সমর্থন তার এই এগিয়ে যাওয়ার পথে বড় ভূমিকা রেখেছে।
তরুণ প্রজন্মের এমন অর্জন নতুন করে আশার আলো দেখায় সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্ব প্রযুক্তি অঙ্গনে নেতৃত্ব দিতে পারে।
আব্দুর রাহমান লাহী সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের জয়ফৌদ গ্রামের নুরুল ইসলামের পুত্র। আগামী ২০২৬ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রাউন্ডে তার টিম বাংলাদেশের পতাকা তুলে ধরবেন বিশ্বমঞ্চে তার টিম সফলতা অর্জন করতে তিনি সকলের দোয়া কামনা করেছেন।