1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে পলাতক আসামি জাকারিয়া’র আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৫৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার একটি আলোচিত মামলার অন্যতম আসামি মো. জাকারিয়াকে (পিতা- মৃত এবাদুর রহমান) আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল ৫ জানুয়ারি, ২০২৬ইং (সোমবার) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন।

​মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে মো. জাকারিয়ার বিরুদ্ধে কানাইঘাট থানা জিআর ২২১/২০২২ মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪, ৩২৫, ৩০৭ ও ৩২৬ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০১৮-এর ৯(১) ধারায় গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।


​মামলা দায়ের হওয়ার পর থেকে জাকারিয়া গ্রেফতার এড়াতে সুকৌশলে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান। দীর্ঘ সময় প্রবাসে আত্মগোপনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

মো. জাকারিয়া এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউনিয়নের দাবাধরনীর মাটি এলাকায় চলাফেরা করতেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো