অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাটে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাদির। গতকাল বুধবার বিকালে বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের এক নির্বাচনী সভায় আব্দুল কাদির মেম্বার জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন।
এসময় সিলেট জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সুলেমানসহ বিএনপি জোটের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।