1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম

  • প্রকাশের সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেছেন সিলেট জেলায় ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্টু নিরপেক্ষ ও শান্তিপুর্ণ উৎসব মূখর পরিবেশে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতীতের ৩টি নির্বাচন সুষ্টু হয়নি, দিনের ভোট রাতে হয়েছে, তবে এবারের নির্বাচন দেশের সেরা নির্বাচন হবে উল্লেখ করে সবাইকে নির্বিঘ্ন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলম গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্বপালন করবেন। নির্বাচনের দিন কেউ ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান বা ব্যালেটে সিল মারার চেষ্টা করলে, কারো অস্তিত্ব থাকবেনা বলে তিনি হুশিয়ারী করেন এবং নির্বাচন নিয়ে অপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, মেজর মোঃ জাযাউল ইহসান চৌধুরী, কানাইঘাট সেনা ক্যাম্পের ইনচার্জ আল-আমিন। সভায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো