1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৭০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সিলেটের জৈন্তা-গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনের কার্যকরী কমিটিতে মাই টিভির হুমায়ুন আহমেদ কে সভাপতি, বাংলা টিভির দুলাল হোসেন রাজু কে সাধারণ সম্পাদক, বাংলা টিভির আলিম উদ্দিন আলিম কে সিনিয়র সহ সভাপতি, আইঅন টিভির আলী হোসেন কে সহ সভাপতি, আরটিভির সালমান শাহ্ কে যুগ্ন সম্পাদক, আব্দুস শুকুর কে সাংগঠনিক, এশিয়ান টেলিভিশনের ইউসুফুর রহমান কে অর্থ সম্পাদক, আনন্দ টিভির ইব্রাহিম আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, চ্যানেল এস ইউকের সুয়াইবুর রহমান কে দপ্তর সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশনের সানোয়ার হোসাইন কে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচত করা হয়। এবং নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, চ্যানেল এ ওয়ান’র নাইম আহমদ, এটিভির জাকারিয়া ও মো.ফজলুল করিম। কমিটি ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সিলেট জেলা প্রতিনিধি তাহের আহমেদ। নির্বাচন শেষে আগত অতিথি বৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য জোরদারে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এ সংগঠনের পূর্বের নাম বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়ন সংশোধন করে সবার সম্মতিক্রমে, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো